শ্যামপুরে পূজো পাঠ, হোম যজ্ঞ করে তৃণমূলের শুদ্ধিকরণ কর্মসূচী - The News Lion

শ্যামপুরে পূজো পাঠ, হোম যজ্ঞ করে তৃণমূলের শুদ্ধিকরণ কর্মসূচী




দি নিউজ লায়ন ;  বিধানসভা নির্বাচনে শ্যামপুর কেন্দ্রে দলীয় প্রার্থী তনুশ্রী চক্রবর্তীর হয়ে রোড শো করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই রোড শো চলাকালীন বিজেপির রাজ সভাপতি শ্যামপুরের বারগ্রাম অঞ্চলের সাপুড় বনমালীনগরে রাস্তার পাশে থাকা তৃণমূলের শহীদ বেদীতে ফুল ছুড়ে শহীদ বেদীর পাশাপাশি এলাকা অপবিত্র করেছিলেন। এই অভিযোগে বুধবার সকালে শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যেগে এলাকায় শুদ্ধিকরণ কর্মসূচী পালন করা হল।


এদিন সকালে গঙ্গাজল দিয়ে শহীদ বেদী ধোওয়ার পাশাপাশি এলাকায় গঙ্গাজল ছিটিয়ে এলাকা শোধন করা হয়। পরে একাধিক পুরোহিত সহযোগে পূজা পাঠ হোম যজ্ঞ করা হয়। শুধু তাই নয় এর পাশাপাশি হরিনাম সংকীর্তনের আসর ও বসানো হয় এলাকায়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামপুরের নবনির্বাচিত বিধায়ক কালীপদ মন্ডল, শ্যামপুর ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি জুলফিকার আলি মোল্লা, তৃণমূল নেতা দীপক দাহ সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এবং তৃণমূলের কর্মী সমর্থকরা। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।


শুদ্ধিকরণ কর্মসূচী প্রসঙ্গে শ্যামপুর ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি জুলফিকার আলি মোল্লা জানান শ্যামপুর কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক কালীপদ মন্ডল এই নিয়ে ৫ বার বিধানসভায় পা রাখছেন। এবারের নির্বাচনে শুধু তৃণমূল কর্মী সমর্থকরাই নয় শ্যামপুরের সবস্তরের মানুষের কাছে কালীপদ বাবুর জয় নিশ্চিত ছিল। আর এটা জেনেও বিজেপি এই কেন্দ্রে একজন বহিরাগত প্রার্থীকে দাড় করিয়েছিল। 


আর প্রত্যাশামত তিনি পরাজিত হয়েছেন। তিনি জানান গত ৩ এপ্রিল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দলীয় প্রার্থীর সমথনে এলাকায় রোড শো করার সময় বনমালীনগরে রাস্তার পাশে থাকা আমাদের শহীদ বেদীর দিকে ফুল ছুড়ে জায়গাটা অপবিত্র করেছিলেন আর সেই কারণেই আমরা আজ পূজা পাট হোম যজ্ঞ করে জায়গাটা শুদ্ধিকরণ করলাম।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.